
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে এক সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে পাকা বসতঘর ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর (সদর) ইউনিয়নের ধলারপাড়া গ্রামে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ধলারপাড়া গ্রামের বাসিন্দা দৈনিক তিস্তা সংবাদের মিঠাপুকুর প্রতিনিধি মোতাহার হোসেন। পৈতৃক সূত্রে তাঁর বসতবাড়িতে ভাই ও তাদের পরিবারের সদস্যরা বসবাস করছেন।
বৃহস্পতিবার পূর্ব শক্রতার জেরে একই গ্রামের আবুল হোসেন ও তার ২ ছেলে হিরু মিয়া এবং হিমু ইসলাম তাদের লোকজন হামলা চালিয়ে দেশীয় অস্ত্রের মুখে টাইল্সযুক্ত একটি পাকাঘর ও মূল্যবান ফিটিংস ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার পরেও প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আবারও হামলা ও নাশের হুমকি দিচ্ছে। বর্তমানে সাংবাদিক মোতাহার হোসেন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে কঠোর আইনী ব্যাবস্থা নেয়া হবে।
এম২৪নিউজ/আখতার