
স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গোৎসব উদযাপনে রংপুরের মিঠাপুকুরে আইন শৃংখলা রক্ষায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা ও পুলিশ প্রশাসন।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে পূজা মন্ডপে উপজেলার আনছার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব সম্পর্কে পূজা মন্ডপে করণীয় সম্পর্কে দিক-নির্দেশনামূলক ব্রিফিং দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলার আনছার ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়।
ব্রিফিংকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আনসার সদস্যদের পাশাপাশি পুলিশের বিশেষ মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। এছাড়াও গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে স্থায়ীভাবে পুলিশ সদস্য মোতায়ন থাকবে। পূজা মন্ডপে কেউ বিশৃংঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবেনা।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, উপজেলার ১৪৬টি পূজা মন্ডপে প্রতিটিতে আনছার ভিডিপির ৬ সদস্য, প্রতিটি ইউনিয়নে ২জন করে পুলিশ অফিসার, বিট পুলিশের সদস্যরা সার্বক্ষনিক ডিউটি করার পাশাপাশি পুলিশের বিশেষ মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে বলে। প্রতিটি পূজা মন্ডপে আইন শৃংখলা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ জিরো টলারেন্সে থাকবে।
উপজেলার আনছার ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়, মিঠাপুকুর উপজেলায় ১’শ ৪৬টি শারদীয় দূর্গা পূজা মন্ডপের প্রতিটি পূজা মন্ডপে পুরুষ৪ মহিলা২ জন করে মোট পুরুষ আনসার ৪৩৮ জন, মহিলা আনসার ২৯২ জন ও এপিসি ১৪৬ জন মোতায়েন করা হয়েছে এবং ইতোমধ্যে তাদের সব রকমের নির্দেশনাসহ স্ব-স্ব পূজা মন্ডপে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার