মিঠাপুকুরে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপেজলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

উপজেলা আওয়ামী লীগ নেতা এশারদ আলী দলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার, ময়েনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছামছুল আলম, লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেয়ামুল হক মন্ডল, আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply