মিঠাপুকুরে শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার:

আজ সোমবার (১৮ অক্টোবর)  মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী।

দিবসটি উপলক্ষে কেক কাটার আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখা।

উপজেলার শঠিবাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয়  শিশু কিশোর পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক জনাব ইসমাইল সর্দার লোটাস, সহ সভাপতি সালমান হোসেন মোহন সহ সকল নেতৃবৃন্দ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply