
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা সার্বজনীন জন্মাষ্টমী মহোৎসব উদ্যাপন কমিটি ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার আয়োজনে আজ বুধবার (৬ সেপ্টেম্বর) লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবিভাব তিথি-৫২৪৯ তম জন্মাষ্টমী মহোৎসব-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় আদিদেব মন্দির মহোৎসব প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদিদেব মন্দির প্রাঙ্গনে এসে সনাতনী ধর্মীয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সনাতনী ধর্মীয় আলোচনা সভায় কৃষ্ণপ্রীতি সনাতনী সম্প্রীতি অনুষ্ঠানে হিন্দু মহাজোট মিঠাপুকুর উপজেলা শাখার আহব্বায়ক ও তুলশীপুর কেন্দ্রীয় মহাশ্নাশান প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী কান্তেশ্বর বাবু বোল্লা এর সভাপতিত্বে ও হিন্দু মহাজোট উপজেলা শাখার সদস্য শ্রী লক্ষণ চন্দ্র বর্মন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রীয় আদিদেব মন্দিরের সাধারন সম্পাদক দীপক মজুমদার প্রমুখ।
পরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী লীলাকীর্তন পরিবেশন করা হয়। মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভায় শত শত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার