মিঠাপুকুরে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ও চেকআপ ক্যাম্পিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সামাজিক সেবা ও উনয়নমূলক সংগঠন টিম ৭১ মিঠাপুকুর এর আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ও চেকআপ ক্যাম্পিং করা হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্যাম্পিং এর আয়োজন করা হয়। এতে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেন দেশের জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক কালবেলা’।

এসময় উপস্থিত ছিলেন, শঠিবাড়ী পাইলট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো: আকলাকুজ্জামান। শঠিবাড়ি ডিগ্রী মহাবিদ্যালয়ের সাবেক সহকারি অধ্যাপক মো: ফখরুল ইসলাম, টিম ৭১ এর সভাপতি ইমতেশার আহমেদ রাইম, টিম ৭১ এর সম্পাদক রুপম সরকার, পাইলট স্কুল এন্ড কলেজ এর সভাপতি মোছা: নয়নতারা, দৈনিক কালবেলা’র মিঠাপুকুর প্রতিনিধি ও মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকারসহ পাইলট স্কুল এন্ড কলেজ এর শিক্ষক-কর্মচারীবৃন্দ।

দিনব্যাপী এ আয়োজনে পাইলট স্কুল এন্ড কলেজ, শঠিবাড়ী, মিঠাপুকুর এর প্রায় শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ফ্রি ব্লাড গ্রুপ টেস্টিং ও ফ্রি চেকআপ করা হয়।

ফ্রি ব্লাড গ্রুপ টেস্টিং ও ফ্রি চেকআপ ক্যাম্পিং এ শিক্ষার্থীদের সেবা প্রদান করেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সৌরব কুমার রায় পলাশ ও ডা: সুস্মিতা দাস পূজা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply