
নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে।
শনিবার দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমবায় অধিদপ্তর।
সকালে একটি র্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগম রোকেয়া অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোনের মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
M24news/এসএ