মিঠাপুকুরে আগুনে পুড়লো আবাসন প্রকল্পের ১০টি ঘর

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আবাসন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডের ফলে পনের লাখেরও বেশি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে।

আজ শনিবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নের বিনোদপুর আবাসন প্রকল্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্থ দিনমজুর পরিবারের শিশুসহ অর্ধ শতাধীক নারী ও পুরুষ খোলা আকাশের নিচে জীবন-যাপন করছেন।

মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা প্রদান করেন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বিনোদপুর আবাসন প্রকল্পে ৫০টি হিন্দু ও আদিবাসি পরিবারের বসবাস। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে প্রভাত চন্দ্রের ঘরে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুনে লেলিহান শিখা। খবর পেয়ে শঠিবাড়ী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন সাইদুর রহমান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে আর্থিক সহযোগীতা প্রদান করেন।

আরো পড়ুন: মিঠাপুকুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

আগুনে প্রভাত চন্দ্র, শিরিস চন্দ্র, মিঠু চন্দ্র, যতীশ চন্দ্র, সুশান্ত বর্মণ, কাজল চন্দ্র, মংলু উড়াও, পাতি চন্দ্র, কেশরী মিনজি ও বিপুল কেরকাটার ঘর পুড়ে ভস্মীভ‚ত হয়। এতে নগদ টাকা, পোষাক-পরিচ্ছদ, আসবাবপত্র, চাল-ডালসহ পনের লাখের বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আবাসন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেন।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন সাইদুর রহমান তালুকদার। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে আর্থিক সহযোগীতা প্রদান করেন।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের অধিনায়ক কাজল মিয়া বলেন, সকাল ১১ টার দিকে আবাসন প্রকল্পের প্রভাত চন্দ্রের ঘরে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

M24news/এসএ

Leave a Reply