মিঠাপুকুরে প্রকাশ্য দিনদুপুরে সরকারী খাস জমির বড় বড় গাছ কর্তনকারীদের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোন আইনগত ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ ঘটনায় এলাকাবাসির মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের সাতাশি বিলে গত ৯ আগষ্ট দুপুরে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী অবৈধভাবে প্রবেশ করে। এসময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা প্রায় ৪০টি ইউক্লিপ্টাস ও মেহগিনি জাতের গাছ কর্তন করে। যার বর্তমান বাজার মূল্য লক্ষাধিক টাকা। স্থানীয় লোকজন থানায় খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় পুলিশ কর্তনকৃত গাছগুলো আটক ও উদ্ধার করে। এ ঘটনায় গাছকাটা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেনি প্রশাসন। ঘটনার ২০ দিন অতিবিাহিত হলেও রহস্যজন কারণে উপজেলা ভূমি অফিস গাছাড়া ভাব দেখাচ্ছে। অপরাধীদের ছাড় দিতে ব্যাপক তৎপরতা দেখা গেছে এক শ্রেণির অসাধূ কর্মকর্তাকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন না করলে তারা ভবিষ্যতে আরও উৎসাহিত হবে। তারা অপ্রতিরোধ্য হয়ে উঠবে। বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা বেগম বিরক্তের স্বরে সাংবাদিকদের বলেন, কর্তন করা গাছগুলো তো উদ্ধার করা হয়েছে। চোরদের না পাওয়া গেলে আমরা কি করব? সেখানে কাউকে পাওয়া না যাওয়ায় কোন মামলা করা হয়নি। তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসার এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কোন নির্দেশনা দেননি।’ M24News/এস/এ