মিঠাপুকুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

দ্রব্যমুল্য বৃদ্ধিসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিঠাপুকুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি’র নেতৃবৃন্দ।

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে আয়োজিত মতবিনিময় সভায় মিঠাপুকুর উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে জেলা বিএনপির সদস্য প্রভাষক সাজেদুর রহমান রানা বলেন, বর্তমানে অস্বাভাবিক দ্রব্যমুল্য বৃদ্ধির প্রভাবে সাধারন মানুষ অতিষ্ট। তাদের দুর্দশার কথা তুলে ধরে এ থেকে উত্তরনের জন্য গনমানুষকে সাথে নিয়ে শান্তিপুর্ন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তিনি।

এ উপলক্ষ্যে আগামী ৬ই সেপ্টেম্বর মিঠাপুকুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপি নেতা সাজেদুর রহমান রানা।

মতবিনিময়কালে জেলা বিএনপির সদস্য মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়, মিঠাপুকুর বিএনপির নেতা হাবিবুর রহমান লর্ড প্রমুখ বক্তব্য রাখেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply