
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার মৃত্যু এবং সভাপতি এসএম জিলানী ও তার সহধর্মিনীর উপর হামলা ও হত্যার প্রতিবাদে মিঠাপুকুরে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিঠাপুকুর শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি মিঠাপুকুর বিএনপি কার্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বিএনপি কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন- মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম , সদস্য সচিব রুবলে সাদী, সহ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন। উপজেলার ১৭ টি ইউনিয়ন থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে নেতারা, গোপালগঞ্জে এস এম জিলানীর গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদ জানান ও শাস্তির দাবি জানান।
এম২৪নিউজ/আখতার