
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বাড়ির পাশের পুকুরে ডুবে নুর আহমেদ নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর আহমেদ ওই গ্রামের কৃষক সুজন মিয়ার ছেলে ।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে গ্রামের একটি পুকুরের পানিতে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয়রা। নুর আহমেদকে পুকুরপাড়ে রেখে খেলতে নামেন বাবা সুজন মিয়া। খেলা শেষ হলে নুর আহমেদকে কোথাও খুঁজে না পেয়ে পুকুরে নেমে খোঁজা শুরু করেন স্থানীয় কয়েকজন যুবক। একপর্যায়ে পুকুর থেকে নুর আহমেদের মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশী মাজেদ আলী বলেন, নুর আহমেদ জন্মের সময় মা মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীপুকুর ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু।
এম২৪নিউজ/আখতার