মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-১

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে নাইটকোচ-পাওয়ার ট্রলি মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের বলদীপুকুরে রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালপুর ইউনিয়নের কৃষ্ণপুর তেঁতুলবাড়ী গ্রামের খায়রুজ্জামান তুফানের ছেলে রফিকুল ইসলাম (২৮) এবং জিয়ারুল ইসলাম ভূট্টোর ছেলে সাবু মিয়া (১৮)। এ ঘটনায় সাহস মিয়া নামে একজন শ্রমিক আহত হয়েছেন।

বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, রাত ১২ টার দিকে রংপুর থেকে ঢাকাগামী নাবিল স্ক্যানিয়া পরিবহনের একটি বাস মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাস্স্ট্যান্ডের কাছে রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের সামনে পৌঁছামাত্র রংপুর শহরগামী অপর একটি পাওয়ার ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাওয়ার ট্রলিতে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সাহস মিয়া নামে একজন শ্রমিক আহত হয়েছেন। তাকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত নাইট কোচটি আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

M24news/এসএ

One thought on “মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-১

Leave a Reply