মিঠাপুকুরে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফজলু মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শঠিবাড়ি আল ফারুক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু মিয়া দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুচদহ হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি শঠিবাড়ীতে কাঁচামাল আড়তে সবজি বিক্রি করতে এসেছিলেন।

শঠিবাড়ি ফায়ার সার্ভিসের অধিনায়ক কাজল মিয়া জানান, বৃহস্পতিবার সকালে শঠিবাড়ী কাঁচামালের আড়তে সবজি বিক্রি করে অটোভ্যান যোগে ফিরছিলেন কৃষক ফজলু মিয়া। ঢাকা-রংপুর মহাসড়কের আল ফারুক উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে হঠাৎ অটোভ্যানের এক্সেল ভেঙ্গে গিয়ে রাস্তার মাঝখানে পড়ে যান তিনি। এসময় রংপুরগামী মীম পরিবহণ নামে একটি বাস (ঢাকা মেট্রো: ব-১৪-৬০৩০) তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এম২৪নিউজ/এসএ