মিঠাপুকুরে মাছ শিকারে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে মাছ শিকার করতে গিয়ে নদীর পানিতে ডুবে অছিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অছিম উদ্দিন পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গড়েরপাড় গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ২ টার দিকে প্রতিদিনের মতো ঘাঘট নদীতে মাছ শিকার করতে যান অছিম উদ্দিন। কলার ভেলায় চড়ে ছিটকি জাল ছুড়লে জালের সাথে ভেলা থেকে নদীতে পড়ে যান তিনি। দীর্ঘসময় অতিবাহিত হলেও ভেসে না উঠায় প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হয়। পরে বিকেলে অজিম উদ্দিনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় স্থানীরা।

পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম২৪নিউজ/আখতার