
নিউজ ডেস্ক:
মিঠাপুকুরে হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। শুক্রবার সন্ধায় রংপুর র্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শঠিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১২০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা দুই নারী মাদক ব্যবসায়ীরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার উজানপাড়া বাইপাস এলাকার আমির হোসেনের মেয়ে ও ইমদাদুল হকের স্ত্রী গোলচেহেরা বেগম (৩২) এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা গ্রামের মৃত সৈয়দ আলীর মেয়ে ও মানিক মিয়ার স্ত্রী রেজিয়া (৩৬)। তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
রংপুর র্যাব-১৩ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় অভিযান চালায় র্যাব-১৩। এসময় গোলচেহেরা বেগম ও রেজিয়া বেগম নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে ১ কেজি ১২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নামে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায়েছেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান।
এম২৪নিউজ/আখতার