রংপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ

রংপুর অফিস:

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর ডিসির মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছে।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম বেলুন উড়িয়ে ‘পুলিশ সেবা সপ্তাহ-২০২২’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, পুলিশ পরিদর্শক পদবীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বঙ্গবন্ধু ম্যুরাল হতে পুলিশ কমিশনারের কার্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল পদবীর কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply