মিঠাপুকুরে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, জরিমানা

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে হোটেল-রেস্টুরেন্টে ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সর্তক করা হয়।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার শঠিবাড়ী বাজার এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

তিনি জানান, নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন নিশ্চিত করতে উপজেলার বেশ কয়েকটি হোটেল-রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply