
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে ৭৯ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মিঠাপুকুর বাসস্ট্যান্ডে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কার হতে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন রংপুর ঠিকাদারপাড়া এলাকার স্বাধীন মিয়ার ছেলে নাজমুল ইসলাম, হাজিরহাট ভবানীপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে অন্তর আলী ও কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার গজেরপুটি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে ইউনুস আলী। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব-১৩।
মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাটের বুড়িমারী হতে একটি প্রাইভেট কারে বিপুল পরিমান গাঁজার চালান আসছিলেন, এমন সংবাদ ছিল র্যাব-১৩ এর কাছে। কৌশলে ওঁৎ পেতে ছিল র্যাব সদস্যরা। তথ্যের ভিত্তিতে তারা একটি ঢাকা মেট্রো-গ-১৪-৬৮৭১ নম্বরের প্রাইভেটকার আটক করেন। তল্লাশির পর উদ্ধার হয় ৭৯ কেজি গাঁজা। এসময় আটক করা হয় ৩ মাদক ব্যবসায়িকে। জব্দ করা হয়েছে প্রাইভেট কারটিসহ আরেকটি ঢাকা মেট্রো-ন-১৪-৭৭৮৯ নম্বরের পিকআপ ভ্যান।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
এম২৪নিউজ/আখতার