মিঠাপুকুরে ফেন্সিডিলসহ আটক ১, অটো রিক্সা জব্দ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ২০ বোতল ফেন্সিডিলসহ জিল্লুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধায় ঢাকা-রংপুর মহাসড়কের শাহ আমানত ফিলিং ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি অটো রিক্সা জব্দ করে পুলিশ।

জিল্লুর রহমান উপজেলার খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের মৃত আঃ মজিদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শাহ আমানত ফিলিং ষ্টেশন সংলগ্ন পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় অটো রিক্সায় লুকিয়ে রাখা ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জিল্লুর রহমানকে আটক করা হয়।

রংপুরের সহকারি পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply