
নিউজ ডেস্ক:
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার মা মরহুমা হুরে জান্নাত এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার উপজেলা পরিষদ চত্বরে অফিসার্স ক্লাবে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, রংপুরের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), মিঠাপুকুর উপজেলার কর্মকর্তা, মিঠাপুকুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা আখিরুজ্জামান আজাদী।
এম২৪নিউজ/আখতার