
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠান বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি প্রদীপ কুমার গোস্বামী।
আরো পড়ুন: মিঠাপুকুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় রবি ও শামীম নির্বাচিত
এসময় বক্তব্য রাখেন নব গঠিত কমিটির সভাপতি শেখ সাদী সরকার, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ, সহ-সভাপতি রবি খন্দকার, সহ-সম্পাদক শামীম আখতার, কোষাধ্যক্ষ শাহীন মন্ডল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনা, সদস্য হাফিজুর রহমান মানিক, আবদুল হালিম, সনজিত কুমার মহন্ত প্রমুখ।
আরো পড়ুন: মিঠাপুকুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি শেখ সাদী, সম্পাদক সবুজ
পরে, আনুষ্ঠানিকভাবে নব গঠিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ। এর আগে দপ্তর সম্পাদক পদে সর্ব সম্মতিক্রমে হাবিবুর রহমান সোনাকে মনোনিত করা হয়। সভায় বক্তারা প্রেসক্লাবের উন্নয়নের লক্ষে ২ বছরের জন্য নির্বাচিত কমিটিকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এরপর দুপুরে মধ্যাহ্নভোজে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ তোজাম্মল হোসেন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল করীম টুটুল, হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজানুর রহমান, স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা অংশ গ্রহন করেন।
এম২৪নিউজ/এসএ
