
স্টাফ রিপোর্টার:
প্রবীন সাংবাদিক, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব, সমাজ সেবক, মিঠাপুকুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সহিদুর রহমান সাহেব মিয়ার আজ (২১নভেম্বর) ২৬তম মৃত্যু বার্ষিকী।
১৯৯৪ সালের এই দিনে এই কলমসেনা আমাদের মাঝ থেকে না ফেরার দেশে চলে যান। তার বিদায়ী আত্মার মাগফেরাতের জন্য মিঠাপুকুর প্রেসক্লাব ও পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান ও স্বরণ সভার আয়োজন করা হয়েছে।
আজ বাদ আসর উক্ত দোয়া অনুষ্ঠান ও স্বরণ সভায় উপস্থিত থাকার জন্য পরিবার ও প্রেসক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার