
খবর বিজ্ঞপ্তির:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ২ নং রাণীপুকুর ইউনিয়নের নূরপুর গ্রামের বিখ্যাত মিয়া পরিবারের আব্দুল হালিম চৌধুরী (মিছা চৌধুরী) বার্ধ্যক্ষজনিত কারণে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর/২০২০) দিবাগত রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি ৩ ছেলে ও ৭ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক নূরুল ইসলাম বরিন্দী , রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা, রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, ডাঃ গোলাম মোস্তফাসহ অনেক গণ্যমান্য ব্যক্তি গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম আব্দুল হালিম চৌধুরী ভক্তিপুর গ্রামের বিখ্যাত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। নূরপুর গ্রামের মিয়া পরিবারের রইছ উদ্দিন আহমদ মিয়া তাঁর নানা এবং পাকিস্তান আমলের এমপি আকমল হোসেন মিয়া ছিলেন মরহুমের মামা।
আব্দুল হালিম চৌধুরী স্থানীয় সবার কাছে পরিচিত ছিলেন ‘মিছা চৌধুরী’ নামে। তিনি ছিলেন অত্যন্ত সৎ, সদালাপী, সজ্জন, ধার্মিক, সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তি।
গত শুক্রবার সকালে নামাজে জানাজাশেষে নূরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নামাজে জানাজায় বহু লোকের সমাগম ঘটে।
এম২৪নিউজ/আখতার