মিঠাপুকুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে ইউএনও’র মতবিনিময় ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। এছাড়াও, প্রেসক্লাবের সহ-সভাপতি রবি খন্দকারের ওমরা পালন শেষে দেশ ফেরা ও ইউএনও’র মাতার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ বুধবার বিকালে মিঠাপুকুর প্রেসক্লাব ভবণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শেখসাদী সরকার।

মত বিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহল আমিন, মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মকছুদার রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ, সহ-সম্পাদক শামীম আখতার, সহ-সভাপতি রবি খন্দকার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, কার্যকরি সদস্য মনিরুজ্জামান বিজয়, মোতাহার হোসেন, হাফিজুর রহমান মানিক, আব্দুল হালিম ও বিপ্লব রহমান।

পরে দেশ ও দশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মিঠাপুকুর মডেল মসজিদের পেশ ইমাম আখেরুজ্জামান সরকার।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply