মিঠাপুকুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য কামরুজ্জামান কামরু সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল করেছেন। মঙ্গলবার সন্ধায় মিঠাপুকুর প্রেসক্লাব ভবনে এই মতবিনিময় সভা হয়।

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান জানান, তিনি ব্যক্তিগত জীবনে একজন পরিচ্ছন্ন রাজনীতির মানুষ। ছাত্রজীবন থেকে ছাত্রলীগ শেষে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

মিঠাপুকুর মহাবিদ্যালয়ের সাবেক ভিপি, সাবেক যুবলীগ সভাপতি ছিলেন তিনি। উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার সন্ত্রাস, মাদক নির্মূলসহ সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবেন।

মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ আহম্মেদ এর সঞ্চালনায় অতিথির বক্তব্যে কামরুজ্জামান সাংবাদিক সহ মিঠাপুকুর উপজেলা সর্বস্তরেরর জনগণের সহযোগিতা কামনা করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply