ক্যান্টনম্যান্ট ঘেরাও দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়লে ২৬ মার্চ থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ। এর দুদিন পর (২৮ মার্চ) তীর-ধনুক, দা-কুড়াল, বল্লম ও বাঁশের লাঠি নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে পাক হানাদারদের উপর হামলা চালায় রংপুরের সাধারণ মানুষ। এতে অংশ নেয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাঁওতালসহ কয়েক হাজার বাঙালি। সেদিন এই যুদ্ধে নিরস্ত্র মুক্তিকামি দেড় হাজারেরও বেশি মানুষ পাক-হানাদারদের গুলিতে শহীদ হন। আহত হন সহস্রাধিক মানুষ। স্বাধিনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও স্বীকৃতি পায়নি এসব শহীদ পরিবার ও আহতরা। অনেকেই পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবন-যাপন করছেন।

রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মোখতার এন্টারপ্রাইজ। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামে শহিদ আয়নাল হকের বাড়িতে আয়োজিত সকল শহিদের স্বরণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন।

ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান আলোচক হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান বিশিষ্ট ব্যাসায়ী ও সমাজসেবক মোখতারুর রহমান।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, রংপুরের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শামীম তালুকদার, মিঠাপুকুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খান, আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন মাষ্টার, মিঠাপুকুর উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক শাহাদত হোসেন খোকা, অবসরপ্রাপ্ত প্রভাষক আফতাবুজ্জামান বুলু, মোখতার এন্টারপ্রাইজের উপদেষ্টা মোতাব্বের ইসলাম টমাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শাহজাহান মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম, প্রভাষক আব্দুস সাাফী ফিরোজ প্রমুখ।

বক্তারা ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাক সেনাদের গুলিতে নিহত ও আহত ব্যক্তিদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার জোর দাবি জানান।

এরআগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পরে শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রুস্তম আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোখতার এন্টারপ্রাইজের তথ্য ও গবেশনা বিষয়ক উপদেষ্টা মোরছালিন আহসান।

এসময় উপস্থিত ছিলেন, মোখতার এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মজির উদ্দিন, চীফ অ্যাকাউন্ট ম্যানেজার মোঃ ফজলে রাব্বী, ‌মোছাঃ মেহজা‌বিন রহমান মৃধা, মোছাঃ মি‌থিলা আক্তার, সহযোগী ম্যানেজার মোঃ আরিফুজ্জামান ফুয়াদ, অ‌ফিস ম্যানেজার মোঃ এনামুল হক, ফিল্ড ম্যানেজার মোঃ রাঙ্গা মিয়া সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply