রংপুর-৫ (মিঠাপুকুর): প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ২৩ রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আসনের রংপুর জেলার জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেক রহমান দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির আনিছুর রহমান লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান ডাব, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল হালিম মণ্ডল গামছা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত এনামুল হক চেয়ার, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার ট্রাক, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ মিয়া একতারা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) আব্দুল বাতেন পেয়েছেন টেলিভিশন প্রতীক।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে ১ জনের মনোনয়ন বাতিল এবং ৮ জনের বৈধ হয়। নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান আরো ১জন। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই আসন থেকে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেন। সোমবার প্রতীক বরাদ্দের দিনে চূড়ান্ত হওয়া ৮ প্রার্থীর মধ্যে দলীয় ও স্বতন্ত্র প্রতীক দেওয়া হয়েছে।

তিনি জানান, রংপুর-১ আসনে নয়জন, রংপুর-২ আসনে তিনজন, রংপুর-৩ আসনে ছয়জন, রংপুর-৪ আসনে তিনজন, রংপুর-৫ আসনে আটজন এবং রংপুর-৬ আসনে সাতজনসহ মোট ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply