রংপুরে ছয়টি আসনে ৩৬ প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নিউজ ডেস্ক:

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার ছয়টি আসনের ৩৬ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

রংপুর-১ (গংগাচড়া ও রংপুর সিটির ১ থেকে ৮নং ওয়ার্ড) আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁ ‌‌‘ট্রাক, গংগাচড়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু কেটলি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ লাঙ্গল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন হাতুড়ি, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী সোনালী আঁশ, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান আম, বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায় ডাব, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন মোরগ এবং আরেক স্বতন্ত্র প্রার্থী শাহীনুর আলম ঈগল প্রতীক পেয়েছেন।

রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত আবুল কামাল মো. আহসানুল হক চৌধুরী ডিউক দলীয় প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার ট্রাক এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল পেয়েছেন লাঙ্গল প্রতীক।

রংপুর-৩ (সিটি কর্পোরেশন ও রংপুর সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলীয় প্রতীক লাঙ্গল, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু একতারা, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক ডাব, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম মশাল, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম আম এবং তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীক পেয়েছেন।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টিপু মুনশি নৌকা, জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল লাঙ্গল ও বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল ইসলাম ডাব প্রতীক পেয়েছেন।

রংপুর-৫ (মিঠাপুকুর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেক রহমান দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির আনিছুর রহমান লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান ডাব, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল হালিম মণ্ডল গামছা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত এনামুল হক চেয়ার, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার ট্রাক, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ মিয়া একতারা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) আব্দুল বাতেন পেয়েছেন টেলিভিশন প্রতীক।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নৌকা, জাতীয় পার্টির প্রার্থী নুর আলম যাদু মিয়া লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির হুমায়ুন ইজাজ আম, বাংলাদেশ কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন হাতঘড়ি, বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম ডাব, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক এবং স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী কাঁচি প্রতীকে ভোটযুদ্ধে লড়বেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, রংপুর জেলার ছয়টি আসনে ৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে ১০ জনের মনোনয়ন বাতিল এবং ৩৯ জনের বৈধ হয়। নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান আরো সাতজন। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ছয়টি আসন থেকে ১০ জন মনোনয়ন প্রত্যাহার করেন। সোমবার প্রতীক বরাদ্দের দিনে চূড়ান্ত হওয়া ৩৬ প্রার্থীর মধ্যে দলীয় ও স্বতন্ত্র প্রতীক দেওয়া হয়েছে।

তিনি জানান, রংপুর-১ আসনে নয়জন, রংপুর-২ আসনে তিনজন, রংপুর-৩ আসনে ছয়জন, রংপুর-৪ আসনে তিনজন, রংপুর-৫ আসনে আটজন এবং রংপুর-৬ আসনে সাতজনসহ মোট ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এম২৪নিউজ/আখতার

Leave a Reply