
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে চোলাই মদ সেবন ও বেচাকেনা অবস্থায় পাওয়া তিন ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা প্রদান করেন।
তিনি জানান, উপজেলার সদরের চিথলী দক্ষিণপাড়া এলাকায় বৌদ্ধনাথ (২৯), পারভীন (৩৮) এবং শুকরা (৪২) নামে তিন ব্যক্তিকে চোলাইমদ সেবন ও বেচাকেনা অবস্থায় পাওয়া যায়। এসময় তাদের কাছ থেকে ৫ লিটার চোলাই মদ জব্দ ও পরবর্তীতে ধ্বংস করা হয়। পরে, ওই তিনজনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ তিনশত টাকা জরিমানা করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সদস্যগণ সহায়তা করেন।
এম২৪নিউজ/আখতার