মিঠাপুকুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ৬৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে ইমাদপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রহিম ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ইমাদপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকায় ফুলমিয়ার স্যালো মেসিন ঘরের দক্ষিন পার্শ্বে ফরিদপুর হইতে পদ্মপুকুরগামী পাকা রাস্তার উপর মাদক অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আব্দুর রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে ৬৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুর রহিমের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ১টি মাদক ও অন্য ধারায় ১টি এবং ডিএমপি ঢাকায় ১টি মাদক মামলা আছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply