
রংপুর অফিস:
রংপুরের পীরগঞ্জের কাদির এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ১২৮ বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে র্যাব-১৩ গ্রেফতার করেছে।
আজ রোববার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বার্তায় মাহমুদ বশির আহমেদফ্লাইট লেফটেন্যান্টসিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) জানান,গতকাল শনিবার রাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন মেসার্স কাদির এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট করাকালীন ঢাকাগামী একটি বাস তল্লাশী করার সময় অবৈধ মাদকদ্রব্য ১২৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ বকুল আকন্দ(২৬), জেলা-বগুড়া’কে গ্রেফতার করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার