
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে আলোর পথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মনিরুজ্জামান এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (৯ মার্চ) উপজেলার ঐতিহ্যবাহী চেতনাগঞ্জ রহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে আলোর পথিক ফাউন্ডেশন।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চেতনাগঞ্জ রাহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর সভাপতি মকছুদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, আলোর পথিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. আশিকুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক মো. মাজেদ আলী, এরিয়া ম্যানেজার মো. মোরছালিন মিয়া, ম্যানেজার মো: কামরুজ্জামান, মো: আল মাহমুদ ও মো: মোস্তাকিম মিয়া, ভারপ্রাপ্ত ম্যানেজার মো: হাফিজুর রহমান, ফিল্ড অফিসার (আইটি) মো: বারিউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার সুধীজন এসময় উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন চেতনাগঞ্জ রহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর শিক্ষক মাওলানা মো: আব্দুল জোব্বার।
এম২৪নিউজ/আখতার