রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ মার্চ) রাণীপুকুর আদর্শ কিন্ডার গার্টেন স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুকুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও রাণীপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোজাহিদুল ইসলাম মোজাহিদ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়, রংপুর জেলা বিএনপি’র সদস্য মো. সাজেদুর রহমান রানা, রংপুর জেলা বিএনপি’র সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান (লড), মিঠাপুকুর উপজেলা বিএনপি নেতা এ কে এম রুহুল্লাহ জুয়েল, রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. সবুজ মিয়া, রানীপুকুর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান রুবেল, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. রেজাউল করীম রেজা। দোয়া পরিচালনা করেন হাফেজ মো: ফরহাজ হোসেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply