
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মাদরাসা শিক্ষার্থী ও শিক্ষেকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে, শিক্ষকের স্বজন ও শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মাদরাসাটি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করেছে। আজ রবিবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে বে-সরকারী সংস্থা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালতি আবু বক্কর সিদ্দিক (রাঃ) ও বেগম রোকেয়া গার্লস মাদরাসা। ২০০৭ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে ছিল নানা অনিয়ম-দূর্ণীতির অভিযোগ। এ নিয়ে প্রতিষ্ঠাতা ও শিক্ষকরা দির্ঘদিন ধরে দু’গ্রুপে ভাগ হয়ে যায়। সম্প্রতি তাদের মধ্যে বিরোধ চরম আকার ধারন করেছে। একারণে ঠিকমত চলছিলনা শিক্ষা কার্যক্রম। এক পর্যায়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আস্তে আস্তে পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে।
গত দু’দিন ধরে সহকারী শিক্ষক জাকির হোসেনের লোকজনের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে, শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছেন।এরমধ্যে বুলবুলি বেগম (৪৫) ও মাহবুবা ইয়াসমিন (২৩) রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে, গতকাল রবিবার দুপুরে সহকারী শিক্ষক জাকির হোসেনের অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী জায়েদ হোসেন বলেন, মাদরাসায় কোন নিয়ম কানুন নেই। একজন সহকারী শিক্ষক স্বঘোষিত ভাবে নিজেকে উপাধ্যক্ষ দাবি করছেন। আমরা এটি মানি না। আরেক শিক্ষার্থী মোরছালিন ইসলাম বলেন, ওই শিক্ষকের স্বজনেরা পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করেছে। আমাদের মাদরাসা থেকে বের করে দিয়েছে।
সহকারী শিক্ষক জাকির হোসাইন বলেন, মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্নে আমার বাবা শর্তসাপেক্ষে ৮ শতক জমি দান করেছেন। কিন্তু শর্তের কোনটাই মানা হচ্ছেনা। মাদরাসাটি কয়েকজন প্রতিষ্ঠাতা ও শিক্ষকের ইচ্ছেমত চলছে। নানা অনিয়ম-দূর্ণীতির মাধ্যমে তারা অর্থ আত্মসাৎ করছেন। আমি এর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের নিয়ে হামলা-ভাংচুর করেছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উতপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রন করেছেন। কর্তৃপক্ষ অনিদিষ্টকালের জন্য মাদরাসাটি বন্ধ ঘোষণা করেছেন।
আবু বক্কর সিদ্দিক (রাঃ) ও বেগম রোকেয়া গার্লস মাদরাসার অধ্যক্ষ এমএ ইয়াছিন আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাঁর অবর্তমানে দ্বায়িত্বে থাকা ওই প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসেন বলেন, অধ্যক্ষ বর্তমানে জরুরী কাজে ঢাকায় অবস্থান করছেন। তাঁর নির্দেশনায় মাদরাসাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে বলেও জানান তিনি।
মিঠাপুকুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে তাৎখনিকভাবে দু’পক্ষকে একসাথে বসিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। আশাকরি আর কোন অঘটন ঘটবে না।
এম২৪নিউজ/আখতার