
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃস্বত্বা হয়েছেন। এ ঘটনায় আজ রবিবার বিকেলে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চেংমারী ইউনিয়নের পশ্চিম তিলকপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের দরিদ্র পরিবারের সন্তান প্রতিবন্ধী তরুণীকে বাড়িতে রেখে পরিবারের লোকজন বাইরে কাজ করতে যান। এই সুযোগে প্রায় মাস সাতেক আগে প্রতিবেশি বাদশা মিয়া ওই প্রতিবন্ধীকে গ্রামের একটি সেচপাম্পের ঘরে নিয়ে ধর্ষণ করেন। কিন্তু, ওই তরুণী ভয়ে কাউকে কিছু বলতে পারেননি। এভাবে কেটে যায় সাত মাস। তার শারিরিক পরিবর্তন ঘটলে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করেন। পরে কিশোরী ধর্ষণের ঘটনাটি খুলে বলেন। রবিবার বিকেলে তারা দ্বারস্ত হন মিঠাপুকুর থানা পুলিশের কাছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ধর্ষককে গ্রেফতার করেছে।
প্রতিবন্ধী তরুণীর পরিবারের সদস্যরা জানান, বাদশা মিয়া পাড়া প্রতিবেশি মানুষ। আমাদের মেয়ের প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে সে এই ন্যাঙ্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা তার কঠিন বিচার চাই।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতোমধ্যে, অভিযুক্ত ধর্ষক বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়েছে।’
এম২৪নিউজ/আখতার