মিঠাপুকুরে স্ত্রীর কথায় মাকে পেটালো ছেলে, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে স্ত্রীর কথায় মাকে পিটিয়ে গুরুতর আহত করেছে এক পাষন্ড ছেলে। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন বাবা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ উত্তরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলাম। সে স্ত্রীর কান কথায় প্রায় সময় নিজের গর্ভধারিনী মা রহিমা বেগমকে নির্যাতন চালাতো। এর জের ধরে গত ২৩ নভেম্বর মাকে বেধড়ক মারপিট করেন আরিফুল। এতে মা গুরুতর আহত হয়ে পড়েন। মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছেলের হাত থেকে রহিমা বেগমকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যায়।

আরো পড়ুন: প্রলোভনে টার্কি খামারিদের ৮ কোটি টাকা গায়েব!

এ ঘটনায় রহিমা বেগমের স্বামী পদাগঞ্জ স্কুল এন্ড কলেজের পিয়ন আইয়ুব আলী তার ছেলের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। তিনি আক্ষেপ করেন বলেন, সারাজীবন ছেলের জন্য দুঃখ করেছি। নিজের চিন্তা না করে তার চিন্তা করেছি। সেই ছেলে আজ স্ত্রীর কথায় এতো বড় কষ্ট দেবে কখনও ভাবিনি।

তিনি আরও বলেন, সে স্ত্রীর কানমন্ত্রে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ চালাচ্ছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।