
শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে হাঁড়িভাঙা আম চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ মে) বিকেলে খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করে মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর রংপুর।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো: রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

এসময় আরো বক্তব্য রাখেন, রংপুর জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার তরিকুর ইসলাম, রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক সামসুর রহমান, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন, আমচাষী আব্দুস সালাম সরকার, স্থানীয় আওয়ামী লীগ নেতা আক্তারুল ইসলাম প্রমুখ।
এসময় আম বাজারজাত করণের জন্য নির্ধারিত তারিখ আগামী ২০ জুনের পরিবর্তে ১০-১৫ জুনের মধ্যে তারিখ নির্ধারন করা, রাস্তা-ঘাট সংস্কার, সার্বিক নিরাপত্তার জন্য পদাগঞ্জ বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প সহ বিভিন্ন দাবি জানান স্থানীয় আমচাষী ও ব্যবসায়ীরা।

এরআগে দুপুরে মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকি গ্রামে অবস্থিত মোঘল আমলে নির্মিত ফুলচৌকি মসজিদ [বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা] পরিদর্শন করেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এসময় উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ রুহুল আমিন, অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজার রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
হাড়িভাঙ্গা অত্যআন্ত সুস্বাধু
আমার ২০০ শত হাড়িভাঙ্গা গাছ ছিল। এখন আপাতত ৩০ টিরও বশী গাছ আছে। ফলন ভালো।