পুলিশকে সহযোগিতা করুন, পুলিশের সেবা নিন: রংপুর পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার ||

পুলিশ এখন জনগনের দোরগোড়ায় পৌঁছে গেছে। বর্তমান সরকার জনবান্ধব পুলিশ গড়ে তুলেছে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধে পুলিশকে সহযোগিতা করুন পুলিশের সেবা নিন।

রোববার (২৮ মে) মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রংপুর জেলা পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী।

তিনি আরও বলেন, নারীরা এখন অনেক এগিয়ে। বাল্য বিয়ে, মাদক থেকে দুরে থাকতে হবে। বিশেষ করে স্কুল কলেজে ছাত্রীরা উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে বাল্য বিয়ে ঠেকিয়ে দিতে হবে। এ জন্য কোনো সহযোগিতার প্রয়োজন হলে জরুরী সেবা নম্বরে ফোন করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি রাণীপুকুর এলাকার শিক্ষার্থীদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানান।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আবু হাসান। সভাপতিত্ব করেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মো. নাসিম, সেক্রেটারী এ্যাড. দিলশাদ হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং সদস্য ও রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রণি, কমিউনিটি পুলিশিংয়ের মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জুশ্রী সাহা, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা, অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, সিনিয়র প্রভাষক নুর মো: মোস্তাক আলী হাকিম, মিঠাপুকুর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার গোস্বামী, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সদস্য হোসনে আরা মুনসী, আঃ মতিন ময়না, খন্দকার মাহমুদ এলাহী বিপব, শিক্ষার্থী সিদরাতুল ইসলাম সজাগ ও মোছাঃ আলো বেগম প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply