
স্টাফ রিপোর্টার ||
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ মে) বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আবু হাসান। সভাপতিত্ব করেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মো. নাসিম, সেক্রেটারী এ্যাড. দিলশাদ হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং সদস্য ও রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রণি, কমিউনিটি পুলিশিংয়ের মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জুশ্রী সাহা, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা,
মিঠাপুকুর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার গোস্বামী, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, হোসনে আরা মুনসী, আঃ মতিন ময়না, খন্দকার মাহমুদ এলাহী বিপ্লব, শিক্ষার্থী মোছাঃ আলো বেগম প্রমুখ।
এম২৪নিউজ/আখতার