
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে ৭০ পিচ ইয়াবাসহ আকাশ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ মে) খোড়াগাছ ইউনিয়নের কিশামত রসুলপুর (তালতলা) গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা সিনিয়র সহাকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান।
আরো পড়ুন: রংপুরে মটর মালিক সমিতির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
আটক আকাশ মিয়া ওই গ্রামের মৃত. জামিল উদ্দিনের ছেলে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃস্পতিবার সকালে খোড়াগাছ ইউনিয়নের কিশামত রসুলপুর (তালতলা) গ্রামের জনৈক মোহাম্মদ মশিউর রহমানের নির্মাণাধীন বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আকাশ মিয়াকে আটক করা হয়। এসময় কার কাছ থেকে ৭০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেলহহাজতে প্রেরণ করা হয়েছে।
আরো পড়ুন: মিঠাপুকুরে ভিজিএফ ও প্রধানমন্ত্রীর উপহারের টাকা লুটপাটের অভিযোগ
রংপুর জেলা সিনিয়র সহাকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ী আকাশ মিয়ার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
এম২৪নিউজ/আখতার