মিঠাপুকুরে ধর্মীয় সম্প্রীতি ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

দি এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে রবিবার (৩ মার্চ) রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুরে বাংলাদেশ আমেন মিশন স্কুল এন্ড চার্চে সভাকক্ষে ধর্মীয় সম্প্রীতি ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মাহামুদা বেগম শরিফা ও ইরফানুল বারী সরকার প্রজেক্টের মুল বিষয় উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় উন্মুক্ত বক্তব্যে অংশ নেন, বিনোদপুর আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন মন্ডল, ব্লাস্ট এর প্রতিনিধি শাহীন মিয়া, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সাধারন সম্পাদক শ্রী স্বপন চন্দ্র সরকার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন রংপুর জেলা শাখার সম্পাদক উৎপল মিনজী, জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদীকা শ্রীমতি আলোতি খালকো, আদিবাসী নেতা শ্রী সুভাষ চন্দ্র উড়াও ও ধাপউদয়পুর সাঁওতাল গ্রামের মানজি পঞ্চম মুর্মু, জাতীয় আদিবাসী পরিষদ, পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ, ধর্মীয় নেতাসহ বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তরা বক্তব্যে বলেন, আদিবাসীদের জীবিকার মান উন্নয়নে ও সামাজিক মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন এ ধরনের মতবিনিময় সভা চলমান থাকা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, এ ধরনের মতবিনিময় সভায় সংখ্যালঘু জনগোষ্ঠি তাদের জীবন জীবিকার ক্ষেত্রে প্রতিনিয়ত নানা ধরনের যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা থেকে অনেকটাই নিষ্কৃতি পেতে পারেন এবং সমস্যাগুলো উপস্থাপনের একটা নির্দিষ্ট প্লাটফর্ম খুঁজে পেয়েছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply