
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর এরশাদমোড়ে ইক্বরা তাদরীসুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মার্চ) রাতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাহিদ আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আলম কবীর, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম মিলন, মোবাশ্বের আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মজনু মিয়া, মোজাহিদুল ইসলাম, গোলাম মোস্তফা সাখাওয়াত, ইব্রাহিম মিয়া প্রমুখ।
ইক্বরা তাদরীসুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মো: মাইনুল ইসলাম ও মুহ্তামিম মাওলানা মো: ফরহাদ আলি বলেন, সমাজে যারা এতিম, অসহায় বাচ্চা রয়েছে তাদের ফ্রিতে ইসলামিক শিক্ষা ও খাদ্যের ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানে। বর্তমানে নূরানী, নাজরা ও হিফজ বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান। প্রতিযোগীতামূলক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সকল বিষয়ে দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এম২৪নিউজ/আখতার