মিঠাপুকুরে নিখোঁজের ৪দিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের ৪দিন পর ধানক্ষেত থেকে গোলাম রাব্বি (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে গোপালপুর ইউনিয়নের গোকর্ন সুলুঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের গোকর্ন গ্রামের রফিকুল ইসলামের শিশুপুত্র গোলাম রাব্বি (৭) গত শুক্রবার বিকেলে নিখোঁঁজ হয়। এরপর তার স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোথাও তার সন্ধান পাননি।

এ ঘটনায় তার মা থানায় একটি সাধারন ডায়েরী করেছিলেন। এর ৪দিন পর সোমবার সকালে বাড়ির পাশে একটি ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সম্ভবত. দুস্কৃতিকারীরা তাকে হত্যার পর লাশ ধাতক্ষেতে ফেলে পালিয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের সনান্ত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এম২৪নিউজ/আখতার