মিঠাপুকুরের কলেজছাত্রীকে রংপুর আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় রমেকে ভর্তি

নিউজ ডেস্ক:

রংপুর আবাসিক হোটেলে নিয়ে মিঠাপুকুরের এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক মিজানুর রহমানের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে গেলে স্বজনরা তাকে রমেক হাসপাতালে ভর্তি করায়। শনিবার (২১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মিজানুর রহমানের বাড়ি উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে।

শনিবার রাতে রংপুর মেডিকেলে ভর্তির পর চিকিৎসাধীন ওই কলেজছাত্রী জানান, শনিবার বিকালে বোরকা কিনে দেওয়ার কথা বলে মিঠাপুকুর উপজেলার বৈরিগঞ্জ থেকে তার প্রেমিক মিজানুর রহমান তাকে রংপুর সালেক মার্কেটে নিয়ে আসে। এ সময় জোর করে পাশে রংপুর আবাসিক হোটেলে নিয়ে তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে সটকে পড়ে মিজানুর। বাড়ি ফিরে যাওয়ার পর টের পেয়ে পরিবারের লোকজন তাকে মেডিকেলে ভর্তি করে।

ধর্ষনের শিকার কলেজছাত্রীর ভাই বলেন, ভাই হিসেবে আমার মনে কি চলছে, সেটা একমাত্র আমি জানি। এ রকম যেন কারও বোনের সঙ্গে না হয়। আমি মিজানের বিচার চাই।

রংপুর আবাসিক হোটেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, আমাদের এখানে আসে নাই। আমরা বলতে পারব না। আমাদের এখানে আমরা কাগজপত্র ছাড়া আমরা কোনও মেয়েকে হোটেলে উঠাই না।

খবর পেয়ে ঘটনাটির তদন্ত শুরু করেছে মিঠাপুকুর থানা পুলিশ। এদিকে ঘটনাস্থল হিসেবে আলোচনায় আসায় মহানগর পুলিশও বিষয়টির খোঁজখবর নিচ্ছে। ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীকে রংপুর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসি সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে মামলা হয়েছে কিনা জানতে চাইলে মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেন বলেন, যেহেতু ঘটনাস্থল রংপুর সেখানেই মামলা হবে।

এম২৪নিউজ/আখতার