মিঠাপুকুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নুরুল হুদা সুলতানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার উপজেলার চিলাখাল মাঠেরহাটে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভর্চুয়ালী সংযুক্ত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনারুল ইসলাম নয়ন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একে আজাদ শফিকুল,  সদস্য সচিব রুবেল সাদী, বড় বালা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল, চেংমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ তুষার আহমেদ সাহেব,  বড়বালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম রয়েল, ছাত্রদলের সভাপতি জুলকার নাইম প্রমুখ।

এছাড়াও উপজেলা যুবদলের সদস্য সেফাউল ইসলাম, ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য নিশাত, স্বেচ্ছাসেবক দলের সদস্য রমজান আলী, ১৩ নং গোপালপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক লিমন, সহ সাধারণ সম্পাদক আরিফুল, গোপালপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি, আঃ সালাম মিয়া, বড়বালা ইউনিয়ন বিএনপির নেতা সাহেব মেম্বার সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply