মিঠাপুকুরের চেংমারীতে ৪টি গরু চুরি

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে এক কৃষকের ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোরের দল।

সোমবার (২৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে চেংমারী ইউনিয়নের চেংমারী (পাতারিবাড়ি) গ্রামের মৃত. আব্দুল ফাত্তারের ছেলে কৃষক আব্দুর রউফ মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

চুরি যাওয়া গরুর মালিক আব্দুর রউফ বলেন, মঙ্গলবার ভোরবেলা আমার ছেলে তারাজুল ইসলাম  গরু বের করার জন্য গোয়াল ঘরে গেলে দরজা খোলা পায়। বাড়ির সামনে আমার একটি দোকান আছে। রাতে আমি সেখানেই থাকি। ভোরবেলা আমার ছেলের চিৎকারে আমি গিয়ে দেখি দরজার ছিটকানী ভেঙ্গে গোয়াল ঘরে থাকা ৪টি গরু চরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। গরু তিনটির বর্তমান বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। একমাত্র সম্বল গরু ৪টি চুরি হওয়ায় আমি পথে বসেছি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply