
নিউজ ডেস্ক:
রংপুরে রোজিনা বেগম নামে এক নারীকে হত্যার দায়ে কছির উদ্দিন নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হাসান এই রায় প্রদান করেন। কছির উদ্দিন রংপুরের কাউনিয়া উপজেলার জফুর উদ্দিনের ছেলে।
আসামি কছিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি কাঠ গড়ায় উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কোর্ট ইন্সপেক্টর নাজমুল কাদের। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার