মিঠাপুকুরে আমবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে একটি আমবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় মিয়াজল আলী (৩৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে পাগলারহাটের কাছে আজিজ কোম্পানির পাশে আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চেংমারী ইউনিয়নের চেংমারী মধ্য পাড়া গ্রামের নমির উদ্দিনের পুত্র মিয়াজল আলী বৃহস্পতিবার সকালে চার্জার ভ্যান নিয়ে বাইরে বের হয়েছিলেন। কিন্তু অনেক রাতেও বাড়ি ফিরে আসেননি। পরদিন লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনেরা লাশটি মিয়াজলের বলে সনাক্ত করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রোমানা আক্তার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুস্কৃতিকারীরা শ্বসরোধে হত্যা ভ্যান ছিনতাই করে পালিয়েছে। হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply