
রংপুর অফিস:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২২ সেশনের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্ম আলী।
বৃহস্পতিবার রাতে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী আসাদুজ্জামান।
প্রধান নির্বাচন কমিশনার জানান, মোট ১৩টি পদের মধ্যে ৩টি পদে প্রতিদ্বীতা হয়েছে।প্রার্থী না থাকায় বাকী ১০ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো বিশৃঙ্খলা ছাড়াই সকাল ১০টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের ৩২২ নম্বর কক্ষে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩৩ জন ভোটারের মধ্যে ১৩০ জন ভোটার তাদের ভোটার ভোট দেন।
বিভিন্ন পদে বিজয়ীরা হলেন- সহ সভাপতি সেন্ট্রাল স্টোরের ডেপুটি-রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি, যুগ্ম-সম্পাদক রাফিউল হাসান, কোষাধ্যক্ষ বাজেট শাখার ডেপুটি ডিরেক্টর খন্দকার আশরাফুল আলম, দফতর ও প্রচার সম্পাদক কলা অনুষদের কর্মকর্তা আবু তাহের মোস্তফা আল আরিফ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল ইমরান এবং সমাজকল্যাণ সম্পাদক রাহিমুল ইসলাম।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের উপ-রেজিস্ট্রার তাপস কুমার গোস্বামী, পরিবহন পুলের ডেপুটি রেজিস্ট্রার তারিকুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ডেপুটি ডিরেক্টর আব্দুর রহিম, একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. জিয়াউল হক এবং সেন্ট্রাল স্টোরের স্টোর অফিসার হাফিজুর রহমান।
এম২৪নিউজ/আখতার